রংপুরে নতুন করে ৩৯ জনের করোনা শনাক্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে পুলিশ, নার্স, রোগীসহ রংপুরে ২৬ জন, কুড়িগ্রামে ৬ জন, লালমনিরহাট ৪ ও গাইবান্ধায় ৩ জন রয়েছেন।
বুধবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু জানান, কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এরা হলেন, পুলিশ ট্রেনিং সেন্টারের এক পুলিশ সদস্য, পুলিশ লাইন স্কুলের এক পুলিশ সদস্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের চার সদস্য, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন লালমনিরহাট জেলার পাটগ্রামের এক যুবক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্ণারের দুই নার্স, এক চতুর্থ শ্রেণির কর্মচারী, বাজারের এক নারী, নগরীর চব্বিশ হাজারীর এক পুরুষ, বনানীপাড়ার দুই নারী, নিউ ইঞ্জিনিয়ারপাড়ার এক পুরুষ, ধাপ শিমুলবাগের এক পুরুষ, আরসিসি মোড় এলাকার এক নারী, শালবনের এক নারী, পান্ডারদিঘীর এক পুরূষ, পশ্চিম খাসবাগের এক পুরুষ, ধাপ লালকুঠির এক যুবতী, পীরগঞ্জের দুই যুবক, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স, মিঠাপুকুর চ্যাংমারীর এক যুবক, বদরগঞ্জ উপজেলার রামনাথপুরের এক বৃদ্ধ, বালুয়াভাটার এক পুরুষ, চাঁদকুঠির ডাঙ্গারএক নারী করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়া কুড়িগ্রাম সদর উপজেলার সবুজপাড়ার এক নারী, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর একই পরিবারের তিন জন, উলিপুরের এই পরিবারের তিন জন, লালমনিরহাট ১’শ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন সদরের সাপটানা বাজারের এক নারী, এক কিশোরী, হাতিবান্ধার এক পুরুষ, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ল্যাব টেকনিশিয়ান, গাইবান্ধার সাঘাটা উপজেলার দুই নারী রয়েছেন।
রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৬৩ জন। সুস্থ্ হয়েছেন ৭৮৪ জন, মারা গেছেন ১৯ জন।




