রংপুরে নতুন আরো ৪৭ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮ টি নমুনা পরীক্ষা করে রংপুর,কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার আরো ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, পুলিশ, ব্যাংকারসহ হাসপাতালে চিকিৎসাধীন রোগীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু বুধবার রাতে জানান- পীরগঞ্জে ৩, মিঠাপুকুরে ১, কাউনিয়াতে ১, পীরগাছায় ১, সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ১, পুলিশ সদস্য ১। এছাড়া নগরীর ধাপে ২, কেরানীপাড়ায় ২ জনসহ শাপলা চত্বর, মাষ্টারপাড়া, লালবাগ, রাধাবল্লভ ও রামগোবিন্দ এলাকার ১ জন করে রয়েছেন।
এছাড়াও কুড়িগ্রাম সদরে ৯, রাজারহাটে ৩, উলিপুরে ২, ভুরুঙ্গামারীতে ১, রৌমারীতে ১ জন, গাইবান্ধা সদরে ৬, গোবিন্দগঞ্জে ২, সাদুল্যাপুরে ১ জন এবং লালমনিরহাট সদরে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।
রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬৭১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৪৬ জন। জেলায় ৩০ জনের মৃত্যু হয়েছে।




