slider

রংপুরে দেওয়ান বাড়ি রোড ব্যাবসায়ী সমিতির মানববন্ধন

রংপুর ব্যুরো: রংপুরে দেওয়ান বাড়ি রোড ব্যাবসায়ীদের উপর সন্ত্রাসী হামলা, দোকান ভাংচুর ও চাঁদাবাজীর প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন দেওয়ান বাড়ি রোড ব্যাবসায়ী সমিতি। শনিবার (২০ আগস্ট) নগরীর বেতপট্টি এলাকার হামলার ঘটনায় মামলার এজাহার ভুক্ত আসামীদের গ্রেফতারের দাবিতে সকল বাবসায়ীরা সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত দোকান পাট বন্ধ রাখেন। বেলা ১২ টায় ব্যাবসায়ী সংগঠনের আয়োজিত মানববন্ধনে দেওয়ান বাড়ি রোড ব্যাবসায়ী সমিতির সাভপতি আনোয়ার হোসেন রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভুক্তভোগী দেওয়ান বাড়ি রোড ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক জুলফিকার আজিজ খান ভুট্টু। তিনি বলেন , দেওয়ান বাড়ি রোড লোহাপট্টিতে আমার ক্রয়কৃত দোকান বিউটি হার্ডওয়ারের প্রোপাইটর হিসেবে দীর্ঘদিন থেকে সুনামের সহিত ব্যাবসা করে আসছি। হঠৎ করে গত ১৮ আগস্ট সন্ধা ৬টায় ফজলুল হক নামে একজন ব্যাক্তি তার ২ ছেলে রাকিবুল তুষার ও হাসিবুল তামিম অজ্ঞাতনামা ৫০/৬০ জন ভারাটিয়া সন্ত্রাসীদের নিয়ে আমার প্রতিষ্ঠানে হামলা চালায় এবং দোকানের সমস্ত টাকা পয়সা লুটপাট করে দোকানে তালা মেরে দেয়। এ ঘটনায় ন্যায় বিচারের জন্য সকলের সহযোগিতা কামনা করছি। মানববন্ধনের আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক সোহেল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজু, তালতলা রোড দোকন মালিক সমিতির সভাপতি মনজুরুল ইসলাম মনজু, সাধারণ সম্পাদক রাশেদ ইকবাল সাজু, রংপুর জেলা সেনেটারী মালিক সমিতির সভাপতি কামরুজ্জামান রুবেল, সাধারণ সম্পাদক প্রনয় বনিক, ক্রোকারিজ ব্যাবসায়ী সমিতির সভাপতি আলী হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, ব্যাবসায়ী নেতা ও ঠিকাদার ওয়াসিম বারী রাজ, মুলাটোল দোকান মালিক সমিতির সিঃ সভাপতি আব্দুল্লা সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ । বক্তরা বলেন, অবিলম্বে বিউটি হার্ডওয়ারে হামলা ও তালা বদ্ধর ঘটনায় মামলার এজাহার ভুক্ত আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাই।-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button