slider

রংপুরে দুই দিনব্যাপী বিভাগীয় সাহিত্য মেলা উদ্বোধন

রংপুর ব্যুরোঃ রংপুরে দুই দিনব্যাপী বিভাগীয় সাহিত্য মেলা উদ্বোধন করা হয়। গতকাল বুধবার বিকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে তৃণমূল পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি এবং রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সমন্বিত উদ্যোগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দুই দিনব্যাপী (১৪ ও ১৫ জুন) বিভাগীয় সাহিত্য মেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব খলিল আহমদ। প্রধান বক্তা বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা , বিশেশ অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর, রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। এ সময় লেখক, কবি-সাহিত্যিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button