Uncategorized

রংপুরে ডিবি পরিচয়ে টাকা ছিনতাইয়ের পর মাইক্রোচাপায় ব্যবসায়ীকে হত্যা

রংপুর প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে ডিবি পরিচয়ে টাকা ছিনতাইয়ের পর এক গরু ব্যবসায়ীকে মাইক্রোচাপা দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নসিমনে করে গরু নিয়ে মিঠাপুকুর থেকে বলদিপুকুর আসার পথে বাদশা নামে এক ব্যবসায়ীকে আটক করে মাইক্রোবাসে থাকা কয়েকজন যাত্রী। তারা নিজেদের ডিবি পরিচয় দিয়ে গরু বহনকারী গাড়ি ও ব্যবসায়ীকে তল্লাশি করেন। তল্লাশি শেষে সাড়ে তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় গরু ব্যবসায়ীকে ব্যবসায়ীকে চাপা দিয়ে পালিয়ে যান তারা। পরে বাদশাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিঠাপুকুর থানার এসআই হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button