sliderস্থানিয়

রংপুরে চাবি দিয়ে অটোচালক হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার

রতন রায়হান, রংপুর: রংপুর নগরীর তাতিপাড়া এলাকায় অদ্য ২৭/০১/২৬ মঙ্গলবার, মনোমালিন্যের জেরে বাগবিতণ্ডার একপর্যায়ে বন্ধুর চাবির আঘাতে আমিনুল ইসলাম নামে এক অটোচালক নিহত হওয়ার ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাৎক্ষণিকভাবে তদন্ত কার্যক্রম জোরদার করে।

ঘটনার পরপরই অভিযুক্ত বন্ধু বিজয় ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যায়। রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের নির্দেশনায় ডিবি বিভাগের একটি চৌকস টিম, ডিসি (ডিবি)-এর তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানে হত্যাকাণ্ডের মূল আসামি বিজয় মোহান্ত (৩১), পিতাঃ বিশু মোহান্ত, সাং-কামাল কাছনা, বৈরাগীপাড়া-কে রংপুর জেলার তারাগঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্য বিষয় তদন্তাধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button