রংপুরে এনপিপির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত
ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) রংপুর বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ এপ্রিল বাদ আসর রংপুর সিটি মার্কেটের দ্বিতীয় তলায় মাণষা্ চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রংপুর মহানগর এনপিপির সভাপতি মোঃ শফিউল আলম রাকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিপির প্রেসিডিয়াম সদস্য মিসেস খালেকুজ্জামান খাঁন দুদু।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সারাদেশে একটা বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। সাধারণ মানুষের মধ্যে এটা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা দেখা যাচ্ছে। করোনার কারনে মানুষের ব্যবসা বাণিজ্যে ধ্বস নেমেছে, বহু মানুষ চাকরি হারিয়েছেন। বেকারত্বের সংখ্যা বাড়ছে। মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও হতদরিদ্র মানুষ ভালো নেই।দেশের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে।ব্যবসা বানিজ্য শুল্ক হার কমিয়ে আমদানি বাড়াতে হবে। কৃষি বিপ্লব ঘটাতে হবে তাহলেই দেশে শান্তি আসবে।
প্রধান বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন এনপিপির যুগ্ম মহাসচিব ও ন্যাশনাল পিপলস্ স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ এমাদুল হক রানা তিনি বলেন,এনপিপির সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করতে হবে এবং ওয়ার্ড পর্যায়ে ন্যাশনাল পিপলস্ পার্টি ও তার অঙ্গসংগঠনের কমিটি গঠন কতরে হবে।শেখ ছালাউদ্দিন ছালু ভাইর হাতকে শক্তিশালী করতে হবে।
বিষেশ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন এনপিপির ভাইচ -চেয়ারম্যান ও রংপুর জেলা সভাপতি এস জাকির হুসাইন যুগ্ম মহাসচিব জিয়া জামান খানঁ প্রিন্স ন্যাপ ভাসানী র জেলা সভাপতি ফয়জুর রহমান মিঠু উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শাখা এনপিপি সভাপতি মোঃ আব্দুল রশিদ নিলফামারী সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মাস্টার মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সৈয়দ সামছুজ্জামান কচি সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবি হাবিব মহিলা পার্টি সাধারণ সম্পাদক মিসেস শিউলি আক্তার গাইবান্ধা জেলা এনপিপির সাংগঠনিক সম্পাদক মোঃ মিন্টু মিয়া সহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।
বিজ্ঞপ্তি




