উপমহাদেশশিরোনাম

যে গ্রামে শিশু-কিশোরদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

বর্তমানে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম মোবাইল ফোন। অথচ এটি ব্যবহারের কারণে নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছে শিশুরা। মোবাইল ফোন ব্যবহার শিশু ও কিশোরদের জন্য কতটা উপযোগি তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এই বয়েছে মোবাইল ফোন ব্যবহারের নেতিবাচক দিকই বেশি।
গবেষণা বলছে, মোবাইল ফোন ব্যবহার করলে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি রয়েছে ক্যানসারের ঝুঁকি। অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে একাকিত্ব থেকে এক সময় শিশুরা জড়িয়ে পড়তে পারে জঙ্গিবাদসহ নানা অপরাধের সঙ্গে। এজন্য বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত এই ইলেক্ট্রনিক ডিভাইসটি ব্যবহার নিষিদ্ধ ভারতের গুজরাটের একটি গ্রামে।
গুজরাটের মেহসানা অঞ্চলের গ্রাম প্রধানের নির্দেশে সেখানে শিশু ও কিশোরদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
গ্রাম প্রধান মনে করেন, নানা শারীরিক সমস্যার মূলে রয়েছে এই মোবাইল ফোন। গ্রাম প্রধান অঞ্জনাবেন প্যাটেলের যুক্তি, মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের ফলে তরুণদের মনে বিরক্তি, হতাশা তৈরি হয়। যা তাদের বাস্তব জীবন থেকে আলাদা করে দেয়।
পঞ্চায়েতের বৈঠকে বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে গ্রাম প্রধান অঞ্জনাবেন প্যাটেল এ সিদ্ধান্ত নেন। তবে কেউই এই সিদ্ধান্তের বিরোধিতা করেননি। এখন শিশু-কিশোর ওই নিয়ম মেনে চলছেন।
প্রসঙ্গত, মূলত ভিডিও গেমস বা নানা ধরনের ভিডিও দেখার জন্য মোবাইল ফোনের প্রতি শিশুদের আগ্রহ দিন দিন বাড়ছে। আবদার মেটাতে অনেকটা বাধ্য হয়েই সন্তানের হাতে মোবাইল তুলে দিচ্ছেন অভিভাবকরা।তাই শিশুদের হাতে মোবাইল ফোন না দেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button