বিনোদন

যেমন প্রেমিক চান দঙ্গলকন্যা ফাতিমা

বলিউড সুপারস্টার আমির খানের ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করে রাতারাতি তারকা বনে যান ফাতিমা সানা শেখ। সম্প্রতি ফাতিমা বলেছেন, তাঁর প্রেমিক বা হবু বর হতে হলে অথবা হৃদয়ের কাছাকাছি পৌঁছাতে চাইলে তার বেশ কিছু গুণাবলী থাকতে হবে।
কী সেই গুণ, যা বলিউড সুন্দরী ফাতিমার মন জয় করতে পারে?
সম্প্রতি ভারতের মুম্বাইয়ে আয়োজিত ‘ওয়েডিং জংশন শো’র দ্বিতীয় মৌসুমে র‍্যাম্পে হাঁটেন ‘থাগস অব হিন্দোস্তান’ অভিনেত্রী ফাতিমা। ফ্যাশন শোর থিমের সঙ্গে মিল রেখে তাঁকে জিজ্ঞেস করা হয়, হবু বর হতে হলে তাঁর কী কী গুণাবলী থাকতে হবে?
সংবাদ সংস্থা এএনআইকে ফাতিমা বলেন, ‘তাঁকে রসবোধসম্পন্ন হতে হবে; এমন একজন, যে আমাকে হাসাতে পারে। তাঁকে বুদ্ধিমান হতে হবে; এমন একজন, যে আমাকে কিছু শেখাতে পারে। আর তাঁর ঘ্রাণ অবশ্যই ভালো হওয়া চাই।’
ফাতিমা সানা শেখকে থাগস অব হিন্দোস্তান ছবিতে যোদ্ধারূপে দেখা যাবে। ট্রেইলারে তাঁকে বেশ ভয়ংকর যোদ্ধাই মনে হয়েছে। মনে হয়েছে, তীর-ধনুক চালনায় তিনি বেশ পারদর্শী।
থাগস অব হিন্দোস্তান বলিউডের প্রথম ছবি হতে চলেছে, যা থাগদের অবলম্বনে নির্মিত। ১৭৯৫ সালে একদল থাগ, যারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিল, তাদের গল্প অবলম্বনে নির্মিত এ ছবি।

ওয়েডিং জংশন ফ্যাশন শোতে ফাতিমা। ছবি : ইনস্টগ্রাম

থাগস অব হিন্দোস্তান ছবিতে নর্তকীর চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। আর আমির খান ফিরঙ্গি মোল্লা নামক এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন, যাঁকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাগদের বিরুদ্ধে নিয়োগ করে।
ছবিটিতে আরো অভিনয় করেছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ছবিটি আগামী ৮ নভেম্বর মুক্তি পাবে। সূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button