আন্তর্জাতিক সংবাদশিরোনাম

যেভাবে করোনাকে দেশছাড়া করলো তুর্কমেনিস্তান

মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান দাবি করেছে সেখানে করোনাভাইরাসের কোনো অস্তিত্ব নেই । কেননা প্রাণঘাতি এই ভাইরাস ঠেকাতে ‘করোনা’ শব্দটির উপর সরকার বিধিনিষেধ আরোপ করেছে।
তুর্কমেনিস্তানের সরকার দেশের সকল গণমাধ্যমকে নির্দেশ দিয়েছে ‘করোনা’ শব্দটিই ব্যবহার করা যাবে না। এমনকি জনগণকে এই শব্দটি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।কেউ যদি প্রকাশ্য স্থানে করোনাভাইরাস শব্দটি উচ্চারণ করেন, তাহলে তাকে গ্রেপ্তার করার হুমকিও দেওয়া হয়েছে।
দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের যে সব নথিতে এই শব্দটি ছিলো সব ধ্বংস করে ফেলেছে। শিক্ষা প্রতিষ্ঠানকেও বলে দেয়া হয়েছে করোনা শব্দটিকেই ব্যবহার করা যাবে না। সরকারি বেসরকারি ব্যক্তিগত কোনো নথিতেই এখন করোনা শব্দটি নেই।
গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে অনেকেই গলাব্যথা, সর্দি, কাশি কিংবা জ্বরে আক্রান্ত হচ্ছেন। বিগত বছরের মার্চের মাসের তুলনায় এ বছরের মার্চে এসব রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েছে ১৪ গুণ। করোনাভাইরাসে আক্রান্তের লক্ষণের সঙ্গে এই লক্ষণের মিল আছে। এ কারণে এই ধরনের লক্ষণ দেখা দিলে অনেকেই ভয় পাচ্ছেন তিনি হয়তো করোনায় আক্রান্ত। কিন্তু খুব সহজেই যেকেউ চাইলেই পরীক্ষা করতে পারবেন না।
কারণ তুর্কমেনিস্তানের কোথাও ‘করোনা’ শব্দটিই উচ্চারিত হয় না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button