আন্তর্জাতিক সংবাদশিরোনাম

যুদ্ধজাহাজ থেকে আবারো ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা করল রাশিয়া

সিরিয়ার ঐতিহাসিক পালমিরা শহরের কাছে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অবস্থানে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। ভূমধ্যসাগরে অবস্থানরত রুশ যুদ্ধজাহাজ থেকে এ হামলা চালানো হয়।
হামলায় দায়েশের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধজাহাজ থেকে চারটি কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় এবং এতে দায়েশের বহু সন্ত্রাসী ও যুদ্ধযান ধ্বংস হয়। বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় সব লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে।
হামলায় যেসব সন্ত্রাসী নিহত হয়েছে তাদেরকে রাকা থেকে পালমিরায় নেয়া হয়েছিল। তবে এ নিয়ে বিবৃতিতে আর কিছু বলা হয় নি। রাকা হচ্ছে সিরিয়ায় দায়েশ সন্ত্রাসীদের রাজধানী ও সর্বশেষ শক্ত ঘাঁটি।
যুদ্ধজাহাজ থেকে সফলভাবে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয়টি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ক্ষেপণাস্ত্র ছোঁড়ার আগে আমেরিকা, তুরস্ক ও ইসরাইলকে আগাম সতর্কবার্তা দেয়া হয়। এর আগে, গত ২৫ মে রশ বিমান বাহিনীর হামলায় দায়েশের ৩৯টি গাড়ি ও ১২০ জন সন্ত্রাসী নিহত হয়। এসব সন্ত্রাসী পালমিরা যাচ্ছিল। সুত্র: পার্স টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button