আন্তর্জাতিক সংবাদশিরোনাম

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৬৬ হাজার

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর আজ পর্যন্ত প্রায় ২০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ১ হাজার ২৪৫ জন প্রাণ হারিয়েছে। আজ বৃহস্পতিবার সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার বেলা তিনটায় ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এনিয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ১৫ হাজার ১৩৪ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৬৬ হাজার ৩১৩ দাঁড়ালো।
কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ও মৃতের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ফলে দেশটিতে মৃতের ও আক্রান্তের সংখ্যা বিশ্বের অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি। তবে বৃটেন, ফ্রান্স, ইতালি ও স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু হার কম।
গত দুই সপ্তাহ ধরে করোনাভাইরাসে প্রতিদিনের হিসাবে মৃতের সংখ্যা হ্রাস পেয়ে কয়েকদিন ধরেই এক হাজারের নিচে নেমে এলেও আজ এ সংখ্যা ফের হাজার ছাড়ালো। তবে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রবণতা প্রায় একই রকম রয়েছে।
এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হচ্ছে।
গত মধ্য এপ্রিলে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে একদিনে মৃতের সংখ্য ৩ হাজার ছাড়িয়ে যেতে দেখা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button