আন্তর্জাতিক সংবাদশিরোনাম

যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ৭৭ হাজার করোনা রোগী শনাক্ত

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ কিছুটা কমে আসার পর কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করা হয়েছিল। আর এতেই হু হু করে ফের বেড়ে গেছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৭৭ হাজার ২১৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। গত এক দিনে মারা গেছে ৯৬৯ জন, যা গত ১০ জুনের পর সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার জানিয়েছে, দেশটির ফ্লোরিডা, সাউথ ক্যারোলাইনা ও টেক্সাসে সংক্রমণ সবচেয়ে বেশি বাড়ছে।এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে এক লাখ ৩৮ হাজার ৩৫৮ জন মারা গেছেন।
যেভাবে দ্বিতীয় দফা সংক্রমণ বাড়ছে তাতে মৃত্যুর সংখ্যা আরো বাড়বে। নতুন করে রোগী বাড়তে থাকায় বিভিন্ন রাজ্যের হাসপাতাল থেকে সতর্ক করা হয়েছে। বর্তমানে টেক্সাস ও অ্যারিজোনায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের হার বেশি। এ দুটি অঙ্গরাজ্যের মর্গগুলোতে মৃতদেহ রাখার আর জায়গা নেই।
যুক্তরাষ্ট্রে করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে গত এপ্রিলে। ওই সময় প্রতিদিন গড়ে দুই হাজার মানুষের মৃত্যু হয়। মে মাসে মৃত্যু কিছুটা কমে এক হাজারের কাছাকাছি এবং জুন মাসে তা এক হাজারের নিচে নেমে এসেছিল। কিন্তু জুলাই মাসে মৃত্যুর সংখ্যা আবার বাড়তে শুরু করেছে।
ভাইরাস প্রতিরোধে দূরত্ব বজায়ে কড়াকড়ি আরোপ, বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা, স্কুল বা ব্যবসা প্রতিষ্ঠান খোলা ইত্যাদি বিষয় নিয়ে দেশটির জনগণ এখনও দ্বিধাবিভক্ত।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি এই দ্বিধা দূরে ঠেলে রোগ নিয়ন্ত্রণে একজোট হয়ে কাজ করার অনুরোধ জানিয়ে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ঠিক-ভুলের বিচার করা কঠিন। বরং যেটা হয়েছে তা মেনে নিয়ে নতুন করে শুরু করতে হবে। আসুন এসব অর্থহীন কথা বন্ধ করি এবং কীভাবে এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় তার ব্যবস্থা করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button