আন্তর্জাতিক সংবাদশিরোনাম

যুক্তরাষ্ট্রে আক্রান্ত আবার বাড়ছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেশ কিছুদিন ধরে কমতির দিকে থাকলেও যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশটিতে নতুন করে প্রায় ৩৬ হাজার মানুষের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে আটটা পর্যন্ত (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা) যুক্তরাষ্ট্রে ৩৫ হাজার ৯০০ চেয়ে বেশি মানুষের করোনার সংক্রমণ ধরা পড়েছে। যা একদিনে রেকর্ড আক্রান্তের কাছাকাছি।
তাতে বৈশ্বিক তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪ লাখ ছুঁই ছুঁই করছে। চব্বিশ ঘণ্টায় ৭৫৬ মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা ১ লাখ ২২ হাজার ছাড়াল বলে।
এএফপি’র সংবাদে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে গত দুই সপ্তাহ ধরে ৫০টি অঙ্গরাজ্যের প্রায় অর্ধেকটিতে করোনাভাইরাস শনাক্তের উল্লম্ফন দেখা যাচ্ছে। এর মধ্যে টেক্সাস ও ফ্লোরিডায় আক্রান্তে রেকর্ড হয়েছে।
আক্রান্তের সংখ্যা বেশি ঘটছে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে। অবস্থা উদ্বেগজনক হওয়ায় আবারও কোয়ারেন্টাইন ও ঘরে থাকার নির্দেশনাসহ ফের কঠিন সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সম্প্রতি টেক্সাসের গভর্নর ব্যবসা-বাণিজ্য, জন সমাগম, একসঙ্গে খাওয়া-দাওয়া এসবের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করেছিল। কিন্তু আবার করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় জনসাধারণকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।
তবে করোনাভাইরাস পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে নিউ জার্সি, নিউ ইয়র্ক ও কানেকটিকাটে। যুক্তরাষ্ট্রের করোসাভাইরাসের হটস্পট অঞ্চল থেকে আসা জনসাধারণকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে অঙ্গরাজ্যগুলোর গভর্নর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button