বিনোদন

যাবতীয় ‘ভুল ধারণার’ জবাব দিলেন মিয়া খলিফা

 পর্ন ইন্ডাস্ট্রি থেকে কাড়ি কাড়ি টাকা কামিয়েছেন—এমন ধারণাকে মিথ্যা বলে উড়িয়ে দিলেন এই অঙ্গনের সাবেক তারকা মিয়া খলিফা। তিনি বলেছেন, ওই খবর ‘সম্পূর্ণ মিথ্যা’। কী পরিমাণ অর্থ কামিয়েছেন, তাও প্রকাশ করেছেন মিয়া।

পর্ন ইন্ডাস্ট্রি ছাড়ার পরও বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় মিয়া খলিফা। তিনি বলেন, খুব অল্প সময় ওই অঙ্গনে কাজ করেছেন। আর মিলিয়ন মিলয়ন ডলার নয়, ওই অঙ্গনে কাজ করে মাত্র ১২ হাজার মার্কিন ডলার আয় করেছেন তিনি, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১০ লাখ টাকার বেশি।

জনপ্রিয় মার্কিন লেখক মেগান অ্যাবটকে সম্প্রতি দীর্ঘ সাক্ষাৎকার দেন মিয়া খলিফা। সেই সাক্ষাৎকারের লিংক নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন মিয়া। সেখানে লিখেছেন, ‘মানুষ মনে করে, পর্ন থেকে আমি কাড়ি কাড়ি টাকা কামিয়েছি, যেটা সম্পূর্ণ অসত্য। সবমিলিয়ে আমি এ ইন্ডাস্ট্রি থেকে ১২ হাজার মার্কিন ডলার আয় করেছি। এর পর আর এক পয়সার মুখও দেখিনি। পর্ন ইন্ডাস্ট্রি ছাড়ার পর একটি চাকরি খুঁজে পাওয়াও খুব কঠিন ছিল, ভয়াবহ ছিল।’

Mia K.

 People think I’m racking in millions from porn. Completely untrue. I made a TOTAL of around $12,000 in the industry and never saw a penny again after that. Difficulty finding a normal job after quitting porn was… scary. Full interview here: https://www.youtube.com/watch?v=igkv5JDgduA 
 Embedded video
 15.2K people are talking about this
২০১৪ ও ২০১৫ সালে মিয়া খলিফা মাত্র তিন মাস পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেন। এর মধ্য দিয়েই পর্নহাবের শীর্ষ তারকা বনে যান।

আরেক টুইটার বার্তায় মিয়া খলিফা বলেন, ‘খুব অল্প সময় আমি পর্ন ইন্ডাস্ট্রিতে যুক্ত ছিলাম, তাতেই ব্যাপক সাড়া পড়ে যায়। ওই অঙ্গন ছাড়ার পাঁচ বছর পরও আমি শীর্ষস্থানে (সত্যিই অবাক লাগে)। এ জন্য মানুষ ভাবে, আমি হয়তো এখনো কাজ করি।’

মিয়ার সাক্ষাৎকার

মার্কিন লেখক মেগান অ্যাবটকে নিজের জীবন সম্পর্কে বিস্তারিত জানান মিয়া খলিফা। বলেন, ‘প্রাপ্তবয়স্ক ছবিতে হিজাব পরিধানের কারণে আইএসআইএস থেকে আমি মৃত্যুর হুমকি পাই। এ সংবাদ কেবল আমেরিকায় নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বিভিন্ন দেশ আমাকে নিষিদ্ধ করে।’

সাক্ষাৎকারে মিয়া আরো জানান, পর্ন ইন্ডাস্ট্রির কাজ ছেড়ে দেওয়ার পর ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা লাখ লাখ হয়েছে।

‘মনে হয়, মাত্র তিন দিনের মধ্যে ৪০০ অনুসরণকারী থেকে দুই লাখ ছাড়িয়ে গিয়েছিল। ছয় মাসের মধ্যেই তা বিশ লাখে চলে যায়। এসব হয়েছে পর্ন ছাড়ার পর, তারপর শুধু বেড়েই যাচ্ছিল; কিন্তু একপর্যায়ে আইএসআইএস আমার ইনস্টাগ্রাম আইডিটি হ্যাক করে,’ বলেন মিয়া খলিফা।

পর্ন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মিয়া খলিফা গ্রন্থাগারিক হিসেবে কাজ করা ছাড়াও আরো বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখেন। নিজের জীবনের সংগ্রামের কথাও খোলাখুলি বলেছেন এ তারকা। সূত্র : ইন্ডিয়া টুডে, মিরর, ফার্স্টপোস্ট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button