খেলা

যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চাইলেন সাকিব

দলের বাকি ক্রিকেটাররা আয়ারল্যান্ডের উদ্দেশ্যে সকালেই দেশ ছেড়েছে। কিন্তু সাকিব স্ব-পরিবারে বিমানে উঠলেন কয়েক ঘণ্টা পরে। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্রাইটে আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপ মিশনে দেশ ছেড়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
যাওয়ার আগে বিশ্বকাপে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে গেছেন সাকিব আল হাসান। বলেছেন সেমিফাইনালে খেলতে চান তারা। তবে কাজটা মোটেও সহজ হবে না বলে জানিয়েছেন তিনি। আর এমন প্ল্যাটফর্মে ভালো করতে আত্মবিশ্বাস অনেক জরুরি বলেও জানিয়েছেন সাবেক এই অধিনায়ক।
সাকিব বলেন, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য থাকবে সেমিফাইনাল। তবে কাজটা অনেক কঠিন হবে। তবে আমরা সবাই এটা নিয়ে আত্মবিশ্বাসী।’
বিমানবন্দর ছাড়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাকিব। ‘দেশবাসীর কাছে দোয়া চাইছি। আশাকরি সবাই পূর্বের মতো আমাদের জন্য দোয়া করবেন।’
মূলত আয়ারল্যান্ডে বাংলাদেশের মিশন শুরু হবে ৭ই মার্চ উইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর বাকি সিরিজ শেষ করে দল চলে যাবে ইংল্যান্ডে বিশ্বকাপে অংশ নিতে। আর বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button