slider

যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং নতুন আক্রান্ত হয়েছেন ৯ জন।

আজ শনিবার (১৫ জুলাই) সকালে যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

যশোরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়,যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় যশোর জেলার চৌগাছা উপজেলার কয়ারপাড়া গ্রামের সমীর কর্মকারের স্ত্রী দোলন কর্মকার (৩৩) এবং বাঘারপাড়া উপজেলার আব্দুল গফফার (৬৫) মৃত্যু হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে নতুন ৯ জন আক্রান্ত হয়েছে। যশোরের মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১০৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৬ জন রোগী।

যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ডেঙ্গুতে আক্রান্ত দুজন চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা গেছেন।মারা যাওয়া দুজনই হার্ট ও ডায়াবেটিস রোগী ছিলেন এবং দুজনের কেউই যশোরে থাকার সময় ডেঙ্গুতে আক্রান্ত হননি। তারা ঢাকায় থাকতেন, সেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যশোরে এসে চিকিৎসা নিচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button