খেলা

ম্যাচ শেষে যা বললেন কোহলি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে পরাজিত হওয়ার পর ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেন, আমি তাদের ধন্যবাদ জানাই। তারা যেভাবে খেলেছে, তাতে তাদের প্রতিভাধর খেলোয়াড়ের পরিচয় পাওয়া যায়। তারা আবারো প্রমাণ করেছে, তাদের দিনে তারা যেকোনো দলকে বিধ্বস্ত করতে পারে। তারা আমাদের হতাশ করেছে। তবে আমার মুখে হাসি এজন্য যে, আমরা ভালো খেলে ফাইনালে গিয়েছি। আজ আমাদের সব বিভাগে পর্যুদস্ত করার কৃতিত্ব তাদের। খেলাধুলায় এটা হয়। আমরা কাউকেই হালকাভাবে নেইনি। বল হাতে আমরা আরো কয়েকটি উইকেট নেয়ার সুযোগ সৃষ্টি করেছিলাম। আমরা বল হাতে সর্বাত্মক চেষ্টা করেছি।
তিনি বলেন, তবে তারা ছিল আগ্রাসী। আমাদের হৃদিক ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেনি।
তিনি বলেন, তবে আমরা মাত্র ক্রিকেটের একটি খেলায় হেরেছি। আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button