slider

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, স্কুল ছাত্রের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বিপ্লব হোসেন (১৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার ১২ টার দিকে জেলার কালাই উপজেলার বুড়িপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব হোসেন জেলার কালাই উপজেলার জিন্দারপুর হাজিপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। সে একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

কালাই থানার (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, বিপ্লব ঈদে বন্ধুদের সাথে ঘুরতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথে বুড়িপুকুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় ।স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button