Uncategorized

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ পথচারী নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় আলিম উদ্দিন নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলিম উদ্দিন (৬০) উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের মৃত সুখচাঁন আলীর ছেলে। নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার বেলা ১০টার দিকে উপজেলার পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনের সড়ক দিয়ে বাঁশিলা গ্রামের হবিবর রহমানের ছেলে পায়েল মোটসাইকেলে টিকা নিতে উপজেলা স্বাস্থ্য কমপে¬´ যাওয়ার সময় পথচারি আলিম উদ্দিনকে ধাক্কা দিয়ে মোটসাইকেল ফেলে পালিয়ে যায়। আহত আলিম উদ্দিনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button