শিক্ষা

মেডিক্যাল ভর্তির ফল প্রকাশ, সর্বোচ্চ নাম্বার ৯০.৫

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ সন্ধ্যায়। জাতীয়ভাবে মেধার ভিত্তিতে এ ফল নির্ধারণ করা হয়েছে। এ ফলের ভিত্তিতে সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজসমূহে ভর্তি করা হবে।
সরকারি ৩১ মেডিক্যাল কলেজে ভর্তি হবেন তিন হাজার ৩১৮ জন পরীক্ষার্থী। অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে আরো ৫০০ জন। এবার ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার ৯০.৫ এবং সর্বনিম্ন ৭০.৫।
১০০ নম্বরের নৈর্বেক্তিক প্রশ্নপত্রে পরীক্ষার পাস নম্বর ৪০। এই ৪০ নম্বর পেয়ে সরকারি ও বেসরকারি উভয় মেডিক্যাল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন ৪১ হাজার ১৩২ জন। এর মধ্যে ১৯ হাজার ৯১২ জন ছাত্র এবং ২১ হাজার ২১০ জন ছাত্রী।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, জাতীয় মেধা তালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে স্বল্পতম সময়ে ফল পৌঁছে যাবে। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।
সরকারী মেডিক্যাল কলেজে সাধারণ আসন তিন হাজার ২১৯টি। মুক্তিযোদ্ধা কোটা ৬৭, পশ্চাৎপদ জনগোষ্ঠীর কোটায় নেয়া হবে ২০টি আসন। বেসরকারি কলেজে আসন সংখ্যা ছয় হাজার ২৫০টি।
গত শুক্রবার সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০টি সরকারি মেডিক্যাল কলেজের ৩৪টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button