Uncategorized

‘মুস্তাফিজ বিশ্বমানের বোলার, তার সাথে কারো তুলনা নেই’

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব সাসেক্সের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন মুস্তাফিজুর রহমান। সেখানে অস্ত্রোপচার করানোর অপেক্ষায় আছেন। এদিকে জাতীয় দলের ক্যাম্প চলছে মিরপুরে। মুস্তাফিজ দেশে থাকলে তিনিও ক্যাম্পে যোগ দিতেন। কিন্তু সেটি হচ্ছে না।
সোমবার মুস্তাফিজের বিষয়ে প্রশ্ন করা হয় আরেক পেসার রুবেল হোসেনকে। মুস্তাফিজের সঙ্গে তার তুলনার বিষয়ে জানতে চাইলে বাগেরহাটের এই পেসার জানান, মুস্তাফিজের সঙ্গে তুলনা করার কিছু নেই। সে বিশ্বমানের বোলার। পাশাপাশি তিনি মুস্তাফিজের দ্রুত আরোগ্য কামনা করেন।
রুবেল হোসেন বলেন, ‘মুস্তাফিজের সঙ্গে তুলনা করার কিছু নেই। ও অন্যরকম বোলার। এটা শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বে মুস্তাফিজ প্রমাণ করেছে। এখন সে ইনজুরিতে পড়েছে। আমি মনে প্রাণে চাই, খুব তাড়াতাড়ি বাংলাদেশ দলে ফিরে আসুক।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ দলের জন্য মুস্তাফিজকে প্রয়োজন। ও যখন দলে খেলে তখন প্রতিপক্ষ দলের জন্য খুব চাপের হয়। আমরা সবাই চাই, মুস্তাফিজ দ্রুত ইনজুরি কাটিয়ে ফিরে আসুক।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button