ভারতীয় অভিনেতা জিশান আয়ুব তার টুইটার পেজে ওই ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা গেছে, এক ডেলিভারি কর্মীর থেকে মুদির সামগ্রী নিতে অস্বীকার করছেন এক ব্যক্তি। কারণ সেই ডেলিভারি কর্মী বিধর্মী। শুধুমাত্র এই অভিযোগে তাকে ফিরিয়ে দেন সেই ব্যক্তি। জানা গেছে, ওই ডেলিভারি বয়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মুম্বাই পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জিশান আয়ুব।
সেই ভিডিওতে স্পষ্ট দেখা গেছে, গোলাপি সালোয়ার পরা ওই নারী ডেলিভারি কর্মী আবাসনের বাইরে দাঁড়িয়ে আছেন সেই ডেলিভারির জন্য। কিন্তু মুসলিম সেই ডেলিভারি কর্মী মুদি সামগ্রী হস্তান্তর করতে চাইলে, তা নিতে অস্বীকার করেন ওই ব্যক্তি এবং ফের আবাসনের দিকে হেঁটে যান। এরপর বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন সেই কর্মী।
ভারতে করোনাভাইরাস মহামারি থেকে বাঁচতে চলছে লকডাউন। এ অবস্থায় ৩০ দিন পরেও অব্যাহত রয়েছে সংক্রমণ। দেশটিতে মোট সংক্রমিতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। মুম্বাইতে সংখ্যাটা ৩ হাজার ছাড়িয়েছে। এমনটাই দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে প্রায় ১৭০০ জন। মৃতের সংখ্যাও ৭০০ ছাড়িয়েছে।
#Watch | Mumbai man refuses grocery over delivery boy’s religion; arrested
সূত্র : এনডিটিভি




