শিরোনামশীর্ষ সংবাদ

মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলী আর নেই

যুক্তরাষ্ট্রের সর্বকালের সেরা ক্রীড়াবিদ মোহাম্মদ আলী ক্লে আর নেই। শুক্রবার রাতে ফনিক্স এরিয়া হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। ১৯৮৪ সালে দুরারোগ্য পারকিসন রোগে আক্রান্ত হন। ৩২ বছর এই রোগের সঙ্গে লড়াই করে অবশেষে ৭৪ বছর বয়সে হেরে গেলেন তিনি।

সর্বশেষ বৃহস্পতিবার শ্বাসতন্ত্রের সমস্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যেই লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। তখনই মনে করা হচ্ছিল, এবার তিরি আর থাকছেন না। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। তিনবারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন এ বক্সারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবারের মুখপাত্র বব গানেল।

তিনি বলেন, ‘৩২ বছর পারকিনসন রোগের সঙ্গে লড়াই করে মোহাম্মদ আলী ৭৪ বছর বয়সে মারা গেলেন। তিনবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন বক্সার শুক্রবার সন্ধ্যায় মারা গেছেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button