বিনোদন

মুম্বাই ছেড়ে চলে যাচ্ছেন রাখি!

চুপিসারেই নাকি বিয়েটা সেরে ফেলেছেন। কিছুদিন আগে নিজের বিয়ে নিয়ে এমনটাই দাবি করেছিলেন রাখি সাওয়ান্ত। বলিউডের ড্রামা কুইন জানিয়েছিলেন তার স্বামী প্রবাসী ভারতীয়। যদিও আদৌ কি রাখি বিয়ে করেছেন? এ নিয়ে সংশয় ছিল অনেকেরই।
তবে অনেকেই যখন রাখির বিয়ে নিয়ে সংশয় প্রকাশ করছেন, ঠিক তখনই শোনা যাচ্ছে রাখি নাকি মুম্বাই ছেড়ে ব্যাঙ্গালুরুতে গিয়ে নিজের শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গেই থাকাতে চাইছেন।
‘স্পট বয়’তে প্রকাশিত প্রতিবেদন অনুসারে ইতিমধ্যেই মুম্বাইয়ের বাড়ি থেকে ব্যাঙ্গালুরুতে গিয়ে থাকার প্রস্তুতি শুরু করে দিয়েছেন রাখি। তার স্বামী রীতেশই নাকি চাইছেন রাখি তার বাড়ির সদস্যদের সঙ্গে থাকুক।
প্রসঙ্গত, রাখি সাওয়ান্তের স্বামী বিদেশে থাকলেও তার পরিবারের সদস্যরা ব্যাঙ্গালুরুতেই থাকেন। তবে কাজের জন্য মাঝে মধ্যেই তাকে মুম্বাইয়ে যাতায়ত করতে হবে বলেও নিজেই জানিয়েছেন রাখি।
তবে, সংসারের জন্য এটুকু করতে রাজি রাখি। তিনি বলেন, অদূর ভবিষ্যতে ছোট পর্দায় প্রযোজনার কাজ করতে চাই। সেই জন্য প্রয়োজন অনুসারে যাতায়াত করব।
কিছুদিন আগেই রাখি জানিয়েছিলেন, তার স্বামী রীতেশ ইউকে’তে থাকেন। তিনিও ভিসা পাওয়ার অপেক্ষায় রয়েছেন, সেটা পেলেই তিনি স্বামীর কাছে গিয়ে কিছুদিন থাকবেন। তবে রীতেশের সঙ্গে তার আলাপ কীভাবে সেই প্রশ্নের জবাবে রাখি জানিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button