বিনোদন

মিয়া খালিফার বিয়ের পোশাক ভাইরাল!

একসময় পর্নদুনিয়া কাঁপাতেন মিয়া খালিফা। তবে বেশ অনেক দিন আগেই পর্ন দুনিয়াকে বিদায় জানিয়ে ওয়েবক্যাম মডেল হিসাবে কাজ করছেন তিনি। সব কিছুর পরও তাকে নিয়ে আলোচনার শেষ নেই। কিছুদিন আগে যখন বিয়ের খবর প্রকাশ্যে এসেছিল, তখন তোলপাড় হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। আর এবার তিনি বিয়ের পরিকল্পনার খবর জানালেন অনুরাগীদের। বললেন, বিয়েতে কী পোশাক পরবেন তিনি।
দীর্ঘদিনের বয়ফ্রেন্ড রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন সাবেক পর্নস্টার মিয়া। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তিনি। সাদা পোশাকে সেই ছবিতে দেখা গেছে মিয়াকে। ছবির ক্যাপশনে মিয়া ইঙ্গিত দিয়েছেন, এই পোশাকটি তার কাছে বিশেষ। অনুসারীরা মনে করছেন, এই পোশাকেই মিয়াকে বিয়ের দিন দেখা যাবে। যদিও মিয়া নিয়ে এ ব্যাপারে স্পষ্ট কোনও মতামত দেননি।

মিয়া খালিফার বিয়ের পোশাক ভাইরাল!

এ বছরের শুরুর দিকে দীর্ঘদিনের বয়ফ্রেন্ড রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে আংটিবদল করেন মিয়া খালিফা। সুইডিশ বয়ফ্রেন্ড রবার্টের পর্ন দুনিয়ার কোনও সম্পর্ক নেই। পেশায় শেফ তিনি। গত একবছর ধরে মিয়া আর রবার্টের মধ্যে সম্পর্ক। কিন্তু মিয়াকে রবার্ট বিয়ের প্রস্তাব দেন দিনকয়েক আগে। ১৪ মার্চ শিকাগোর একটি রেস্তোরাঁয় ডিনারে গিয়েছিলেন তারা। সেখানে আর পাঁচটা রোম্যান্টিক প্রেমিকের মতোই মিয়াকে প্রপোজ করেন রবার্ট। একটি পাত্রে হিরার আংটি চাপা দিয়ে রেখেছিলেন তিনি। ঢাকনা খুলেই আংটিটি চোখে পড়ে মিয়ার। আপ্লুত হয়ে পড়েন তিনি। ‘হ্যাঁ’ বলতে বিন্দুমাত্র দেরি করেননি। তারপর থেকে অনেক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এখনও মিয়ার অনামিকার হিরার আংটি রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button