উপমহাদেশশিরোনাম

মিয়ানমার সরকারকে চাপ দিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ১৫৭ এমপির চিঠি

রোহিঙ্গা নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারকে চাপ দিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনকে চিঠি দিয়েছেন ১৫৭ জন ব্রিটিশ এমপি। একইসঙ্গে তারা মিয়ানমারের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেয়া স্থগিত করতে আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টির এমপি রুশনারা আলীর নেতৃত্বে এমপিরা চিঠিতে বরিস জনসনকে বলেন, জাতিসংঘ, মানবাধিকার সংগঠন এবং রোহিঙ্গা সংগঠনসমূহের রিপোর্টের ভিত্তিতে আমরা মিয়ানমারের ইতিহাসের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রত্যক্ষ করছি। কয়েকশো রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। নির্ভরযোগ্য রোহিঙ্গা সূত্রগুলোর দাবি এই সংখ্যা ২ হাজার থেকে ৩ হাজার।
এমপিরা মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান মিন অং হলাইংকে চাপ প্রয়োগ করতে পদক্ষেপ গ্রহণের জন্য জনসনের প্রতি আহ্বান জানান। গত সপ্তাহে এক বিবৃতিতে বরিস জনসন সুচিকে তার পদ ব্যবহার করে রোহিঙ্গা নির্যাতন বন্ধে পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button