বিনোদনশিরোনাম

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ : মুকুট জয়ের চুড়ান্ত লড়াইয়ে ৩৫ সুন্দরী

 ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ এগিয়ে যাচ্ছে তার কাঙ্খিত গন্তব্যে । কার মাথায় উঠবে এবারের মুকুট, সেই গুণবতী অনিন্দ্যসুন্দরী খুঁজে বের করতে ধাপে ধাপে কমিয়ে আনা হচ্ছে প্রতিযোগীর সংখ্যা। এবারের আয়োজনে ৩৭ হাজার আবেদন থেকে বাছাই করে মূলপর্বের অডিশনের ৩০০ জন প্রতিযোগী নেওয়া হয়েছিল। এই ৩০০ জন প্রতিযোগীর চুলচেরা বিশ্লেষণের পর থেকে৬০ সুন্দরী নিয়ে শুরু হয় প্রাথমিক রাউণ্ড।

এই পর্বের চার বিচারক দেবাশীষ বিশ্বাস, লুনা ,সুমনা সোমা ও রফিকুল ইসলাম র‌্যাফের উপর ছিল কঠিন দায়িত্ব। ৬০ জন প্রতিযোগী থেকে মূল পর্বের জন্য ৩৫ জন বেছে নিতে তাদের হিমশিম খেতে হয়েছে।

সেরা ৩৫ সুন্দরী নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতার মূল পর্ব। তাদের নিয়ে এখন চলছে গ্রুমিং সেশন। উপস্থাপনা, নাচ, গান, অভিনয়, সামাজিকতা, মানবিকতাসহ নানা বিষয়ের উপর প্রতিযোগীদের সুপ্ত প্রতিভাকে উন্মোচনই হলো গ্রুমিং সেশনের লক্ষ্য। এইক সঙ্গে গুরুত্ব দেয়া হচ্ছে গত বছরগুলোতে বিশ্বসুন্দরীর মঞ্চে বাংলাদেশি সুন্দরীদের সীমাবদ্ধতাগুলোকেও।

এবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ইভেন্টে প্রধান তিন বিচারকে দায়িত্ব পালন করছেন নায়িকা মৌসুমী, নায়ক ফেরদৌস ও সৌন্দর্য বিশেষজ্ঞ ফারনাজ আলম।

আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার অডিশনের মাধ্যমে সেরা ৩৫ থেকে ‘টপ টুয়েন্টি’ বাছাই করা হবে। সেই ২০ জন প্রতিযোগী থেকে বের হয়ে আসবেন এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মূলমঞ্চে।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের অডিশন পর্বগুলো ধারণ করা হয়েছে এটিএন বাংলার ক্যামেরায়। আগামী ২৭ সেপ্টেম্বর, শুক্রবার থেকে প্রতি শুক্র এবং সোমবার রাত ৮টায় প্রচার করা হবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’।

প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ অডিশনের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয় ৫ সেপ্টেম্বর থেকে। রেজিস্ট্রেশন করার সুযোগ ছিলো ৯ সেপ্টেম্বর পর্যন্ত। কর্তৃপক্ষ জানায়, পাঁচ দিনে ৩৭ হাজার ২ শত ৪৩ জন সুন্দরী এই প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করেন। অমিকন এন্টারটেইনমেন্টে সঙ্গে এই জমকালো সুন্দরী প্রতিযোগিতার আয়োজক সহযোগী হিসেবে থাকছে এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট।

পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button