
ঢাকা, ১০ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার) দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে ১০ জুলাই ২০২৫ তারিখ ১১০০ ঘটিকায় সেনাবাহিনী ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট মিরপুরে শাহ আলী থানার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এলাকা হতে ০১ জন শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজকে আটক করে। এই অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মুহাম্মাদ জুম্মন (৬৮) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে বলে তথ্যসূত্রে জানা যায়। উক্ত সন্ত্রাসীকে পরবর্তী আইনী কার্যক্রম সম্পন্নের জন্য শাহ আলী থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তি




