
রাজধানীর মিরপুর ১০ নম্বরে ঝুটপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
শনিবার (১৪ মার্চ) দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত, তা এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, দুপুর ১টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুই দফায় ১০টি ইউনিট সেখানে পাঠানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি, আগুনের কারণ জানা যায়নি।




