slider

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নলছিটিতে সাংবাদিকদের মানববন্ধন

মোঃ শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি : বরিশালের ৬ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা
প্রত্যাহারের দাবিতে ঝালকাঠির নলছিটিতে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬নভেম্বর) সকাল ১০টায় নলছিটি প্রেসক্লাব’র সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,নলছিটি প্রেসক্লাবের সভাপতি এনায়েত করিম, সহ-সভাপতি ইউসুফ তালুকদার, যুগ্ন সাধারন সম্পাদক মিলন কান্তি দাস, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক শাহাদাত হোসেন মনু, প্রেস ক্বাবের নির্বাহী সদস্য কেএম সবুজ, সদস্য মো. খলিলুর রহমান মৃধা, সাংবাদিক আমির হোসেন, তপন দাস, খান হাসান, মোস্তাফিজুর রহমান রিপন, মো.জসিম হাওলাদার, শরিফুল ইসলাম পলাশ, বশির হাওলাদার, সোহেল রানা, তপু পোদ্দার, মো.আমিন হোসেন, রাসেল মৃধা, শাকিল খলিফা, নাইম মল্লিক প্রমুখ। বক্তারা ঢাকা পোষ্টের নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদি হাসানসহ ৬ সাংবাদিকের বিরুদ্ধে সার্ভেয়ার মোতালেব হোসেনের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button