মিঠাপুকুরে ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

রংপুর প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে রহমত আলী(৬০) নামে এক ব্যক্তিকে ছেলে কর্তৃক পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের খিয়ারপাড়ায় ওই মারপিটের ঘটনা ঘটে। তাকে গুরুতর আহতাবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোববার এরিপোর্ট লেখার সময় সন্ধ্যা ৭ টায় মিঠাপুকুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে বৃদ্ধ রহমত আলীর সাথে তার স্ত্রী দেলজাহান বেগমের ঝগড়া বাধে। এক পর্যায়ে ছেলে দেলোয়ার হোসেন ঝগড়ায় জড়িয়ে পড়েন। এসময় মা ও ছেলে দু’জন মিলে রহমত আলীকে কিলঘুষি মারতে থাকলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় পরিবারের অন্যরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রহমত আলী মারা যান। সন্ধ্যা ৭টায় মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



