বিনোদনশিরোনাম

মাহফুজুর রহমান খানের অবস্থা সংকটাপন্ন

নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানের মৃত্যুর গুঞ্জন উঠেছে।তবে তার এই মৃত্যুর সংবাদ মিথ্যা বলে জানিয়েছেন নির্মাতা অপূর্ব রানা।
তিনি জানান, তার অবস্থা তেমন ভালো নয়। তবে কেউ ডাকলে সাড়া দেয়ার চেষ্টা করছেন। ডাক্তারা আরও আড়াই ঘন্টা উনাকে অবজারভেশনে রেখেছেন।
গত ২৬ নভেম্বর রাত দশটার দিকে খাবার খেতে গিয়ে ফুসফুসে খাবার ঢুকে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে নিয়ে যান। তারপর সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
মাহফুজুর রহমান খান চিত্রগ্রাহক হিসেবে ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ করেন। এরপর আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ুন আহমেদ, শিবলি সাদিকের মতো চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেন। চলচ্চিত্রের চিত্রগ্রহণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও আটবার বাচসাস পুরস্কার এবং একবার বিশেষ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button