slider

মালুমঘাটে বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নুরুল আজিম : কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মালুমঘাট যাত্রীবাহী বাস হানিফ গাড়ির ধাক্কায় লবণ ব্যবসায়ী এক জনের প্রাণ হারিয়েছে। নিহত জন হলেন পশ্চিম বোয়ালখালী ইসলামাবাদ ইউনিয়নের মৃত আব্দুল মালেক মাঝি (লবণ ব্যবসায়ী)। তারমধ্যে নতুন অফিসের নুরুল ইসলাম হুজুরের ভাই মোক্তার সহ ৫/৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার ১৯ মার্চ রাত ৮টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ডুলহাজারা মালুমঘাট এলাকায় এঘটনা ঘটে। ঈদগাঁও ইসলামপুর থেকে ব্যবসার টাকা দিতে গিয়ে তিনি দূর্ঘটনায় প্রাণ হারান বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কে মিউজিক গাড়ি কক্সবাজার মুখি এবং বাইক ও হানিফ গাড়ি চট্রগ্রাম মুখি ছিলো। নিয়ন্ত্রণ হারিয়ে মিউজিক গাড়িতে সজোরে ঝাক্কা দেয় হানিফ গাড়ী,এতে লবণ ব্যবসায়ী মোটরগাড়ী চালক নিহত হন। বাকী ৫/৬ আহত হয়ে মালুমঘাট হাসপাতালে ভর্তি করা হলে পরে তাদের কে চট্রগ্রাম রেফার করেন।
ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নুর ছিদ্দিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে দূর্ঘটনার পর মালুমঘাট হাইওয়ে পুলিশ ও চকরিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যান এবং লাশ মর্গে প্রেরণ করেছে বলে জানান।
মর্মান্তিক মৃত্যুর খবরে পরিবার-পরিজন ও ইসলামপুর লবণ মিলকারখানার মালিক,শ্রমিক ও লবণ ব্যবসায়ী সহ সবার মাঝে শোকের ছায়া নেমে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button