আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মালিতে জঙ্গি হামলায় ৫৩ সেনা সদস্য নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৩ সেনা। শুক্রবার একটি সেনা ঘাটিতে জঙ্গি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।
শনিবার (২ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষের বরাতে এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার (১ নভেম্বর) দেশটির উত্তরাঞ্চলের মেনাকা রাজ্যে সামরিক বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
দেশটির যোগাযোগমন্ত্রী ইয়াগা সানগারি এক টুইট বার্তায় বলেন, জঙ্গিদের এই হামলায় এক বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে জীবিত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে।
সানগারি জানান, ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে।
এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে মালি সরকার। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর দেশটির সেনাবাহিনীর দু’টি ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় অন্তত ৩৮ জন মালি সেনা নিহত হয়েছেন। পরবর্তীতে পাল্টা অভিযান চালিয়ে দেশটিতে সহিংসতা চালানো জঙ্গিগোষ্ঠীর ৫০ সদস্যকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী।
মালিতে প্রায়ই এ ধরনের জঙ্গি হামলা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button