আন্তর্জাতিক সংবাদ

মার্কিন বিমানবাহী ৩ রণতরির সঙ্গে মহড়া চালাবে সিউলের ৭ যুদ্ধজাহাজ

মার্কিন তিন বিমানবাহী রণতরির সঙ্গে যুদ্ধ মহড়ায় অংশ নেবে দক্ষিণ কোরিয়ার সাত যুদ্ধজাহাজ। একযোগে মার্কিন তিন বিমানবাহী রণতরির যুদ্ধমহড়া খুবই বিরল। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী শুক্রবার মহড়ায় অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আগামীকাল থেকে এ মহড়া শুরু হয়ে তা মঙ্গলবার পর্যন্ত চলবে। মহড়ায় অংশগ্রহণ নিচ্ছে জাপানের ঘাঁটির মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস রোনাল্ড রিগ্যান, সান দিয়াগোর ঘাঁটির ইউএসএস থিউডোর রুজভেল্ট এবং ওয়াশিংটনের ব্রেমারটনের ন্যাভাল বেস কিটস্যাপের ইউএসএস নিমিতজ।
মহড়ায় বিমান অভিযান, বিমান থেকে গোলন্দাজ হামলা এবং বিমানবাহী রণতরিকে প্রহরা দেয়ার অনুশীলন চালানো হবে। পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button