slider

মান্দায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৬

কাজী কামাল হোসেন,নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আতিকুর রহমান (৩৫) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার(২৬ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। আতিকুরকে গুরুতর আহত অবস্থায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আতিকুর রহমান উপজেলার হাজি গোবিন্দপুর গ্রামের মোজাহার আলীর ছেলে। মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তাসনিম হোসেন আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. আরিফ জানিয়েছেন,এঘটনায় মোট ছয় জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত হাজিগোবিন্দপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আইনুল হক(৫০) এবং দেলুয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদের ছেলে মেহেদী হাসান (২৫) নামে দুই জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে উপজেলার চকমানিক গ্রামের মকসেদ আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন(২৮)।
তিনি আরও বলেন,হাজি-গোবিন্দপুর গ্রামের আক্কাস আলীর ছেলে জিল্লুর রহমান (৩৮) ও একই এলাকার মোস্তফা কামালের ছেলে ফিরোজ হোসেন(২৮) এবং কুশুম্বা প্রামের নাজির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন(২৭) প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।
এ সম্পর্কে মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় উভয় পক্ষের একাধিক হতাহত হয়েছে। তবে তাৎক্ষণিক কাউকে গ্রেপ্তার করা যায়নি। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button