আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মানিব্যাগ হারিয়ে শরণার্থী শিবিরে চীনা পর্যটক

জার্মানির কর্মকর্তারা মনে করেছিলেন আশ্রয় শিবিরে যেতে চাচ্ছেন চীনা নাগরিক।
জার্মানিতে ভ্রমণের সময় একজন চীনা পর্যটক তাঁর মানিব্যাগ হারিয়ে এমন এক পেপারে সাইন করেছিলেন যার কারণে তাঁকে যেতে হয়েছে শরণার্থী শিবিরে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর স্টুটগার্টে ঘুরে বেড়ানোর সময় জিনিসপাতি চুরি যায় ওই চীনা নাগরিকের।
তাঁর পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
কিন্তু তিনি পুলিশের কাছে না যেয়ে গিয়ে এমন এক অফিসে যেয়ে পৌঁছান যে অফিসে তাকে আশ্রয়প্রার্থী হবার আবেদনপত্র ধরিয়ে দেয়া হয়।
তারপর সেখান থেকে তাকে পাঠানো হয় উত্তর-পশ্চিমাঞ্চলের শহর ডর্টমুন্ডের আশ্রয় শিবিরে।
এই ঘটনার ১২ দিন পর জার্মানির কর্মকর্তারা বুঝতে পারেন যে ওই চীনা নাগরিক আসলে ফ্রান্স ও ইতালিতে ভ্রমণ করতে চেয়েছিলেন, জার্মানিতে কোনও আশ্রয় চাননি। বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button