
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জ-২ আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এস এম আব্দুল মান্নানের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারি (সোমবার) বিকেলে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা নতুন পাড়া এলাকায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম আব্দুল মান্নান বলেন, রাজনীতিকে পেশা নয়, এবাদত মনে করি। রাজনীতির মূল উদ্দেশ্যই হলো মানুষের সেবা করা, আমি আগেও একবার আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আপনাদের সেবা করার চেষ্টা করেছি। আবারও আমি আপনাদের সেবা করতেই নির্বাচনে এসেছি।
তিনি বলেন, আমি সংসদ সদস্য হয়ে আপনাদের এলাকায় অনেক কাজ করেছি। সময় স্বল্পতার কারণে অনেক কাজ করতেও পারিনি। এবার যদি আপনারা আমাকে আবার সুযোগ দেন, তাহলে বাকি কাজ টুকুও করার চেষ্টা চেষ্টা করব, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমার বয়স অনেক হয়েছে। কখনও চলে যাই জানিন। তাই বাকি সময় টুকু আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই। আপনাদের এখানে এখনো যে সকল কাজ করা হয়নি। আপনারা যদি আমার লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আবারও সংসদে যাওয়ার সুযোগ করে দেন, তাহলে বাকি কাজটুকু আমি দ্রুত শেষ করব, ইনশাআল্লাহ। আগামী ১২ ফেব্রুয়ারী সংসদ নির্বাচন। আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।
কর্মী সভায় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে নির্বাচনী কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করেন। সভায় দলীয় ঐক্য বজায় রেখে ভোটারদের কাছে জাতীয় পার্টির বার্তা পৌঁছে দেওয়ারও আহ্বান জানানো হয়।
এসময় নেতাকর্মীরা বলেন, আসন্ন নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন।
কর্মী সভাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে এলাকার বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মীসভায় জাতীয় পার্টির জেলা, উপজেলা ও ইউনিয়নের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।




