Uncategorized

মানিকগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন আ-লীগ নেতা আপেল

নিজস্ব প্রতিনিধি : আগামী মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র প্রাথী হিসেবে ঘোষণা দিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল। সোমবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলিয়ার রহমান খান। আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি বশির রেজা, সহ-সভাপতি সুকুমার পাল নিমাই, মোহাম্মদ হানিফ, আয়নাল হক প্রমুখ।
আ ফ ম সুলতানুল আজম খান আপেল বলেন, মানিকগঞ্জ পৌরবাসী দীর্ঘদিন ধরে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। একারণে মানিকগঞ্জের ৮২ টি সামাজিক সংগঠন তাঁকে সমর্থন জানিয়েছেন। তিনি প্রার্থী হলে পৌরবাসী ভোট দিয়ে তাঁকে বিজয়ী করবেন উল্ল্যেখ করে তিনি বলেন, তাঁকে ছাড়া অন্য কাউকে নৌকা প্রতীক বরাদ্দ দিলে নৌকার নিশ্চিত পরাজয় হবে।
তিনি নির্বাচিত হলে, পৌর এলাকার সকল কাঁচা মেঝের টিনের আবাসিক ঘরের পৌরকর মওকুফ করা, ফি ছাড়া রিক্সা ও ভ্যান গাড়ির লাইসেন্স নবায়ন, সাংবাদিকদের জন্য আবাসিক আবাসস্থল হিসেবে ব্যবহারের জন্য জমি বরাদ্দ দেওয়া, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, পয়ঃনিস্কাশনের সুবধিা , পুরো পৌর এলাকায় বিদ্যুতের বাতি জালানোসহ পরিস্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো একটি পৌরসভা গড়ে নাগরিক সুযোগ সুবিধার নিশ্চিতে তিনি ২২-দফা কাজ করার অঙ্গীকার করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button