sliderস্থানিয়

মানিকগঞ্জ জেলা প্রশাসক কাপ ফুটবলে সদর উপজেলার শিরোপা জয়

শফিকুল ইসলাম সুমন,মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জ জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনালে শিরোপা ঘরে তুলেছে সদর উপজেলা।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী খেলায় শিবালয় উপজেলাকে রোমাঞ্চকর ট্রাইবেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় তারা।

খেলা শেষে প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও সার্বিক) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হাসান খান, জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে গত ১৬ আগস্ট শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হয়। এতে জেলার ৭ উপজেলা ও পৌরসভাসহ মোট ৮টি দল অংশগ্রহণ করে—মানিকগঞ্জ সদর, সাটুরিয়া, ঘিওর, হরিরামপুর, দৌলতপুর, শিবালয়, সিঙ্গাইর এবং মানিকগঞ্জ পৌরসভা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button