সখীপুরে মোন্তাজনগর বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে মোন্তাজনগর আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় এম আই ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.এম হেলাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু ও উদ্বোধন ঘোষণা করে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও প্রকৌশলী ফারজানা আলম।
এছাড়াও অনুষ্ঠানে বরন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল,বিশেষ অতিথি ছিলেন কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ডিএম শফিকুল ইসলাম লেবু, রহুল আমিন মেম্বার,সিদ্দিক হোসেন,প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাকির হোসেন, সহকারী শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী,অভিভাবক ও ম্যানেজিং কমিটি সদস্যবৃন্দ প্রমুখ।




