মানিকগঞ্জ কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন

মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ কৃষি ব্যাংক মানিকগঞ্জ মুখ্য অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন সোমবার অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে মানিকগঞ্জের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মনির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক,ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক ডঃ মোঃ লিয়াকত হোসেন মোতল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় নিরীক্ষক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও মানিকগঞ্জ জেলার নিরীক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম । সম্মেলনে মানিকগঞ্জের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মনির উদ্দিন ২০১৫-২০১৬ অর্থ বছরের সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রার অর্জন তুলে ধরেন।
সম্মেলনের প্রধান অতিথি ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক ডঃ মোঃ লিকায়ত হোসেন মোতল বর্তমান ২০১৬-১৭অর্থ বছরে কৃষি ঋন বিতরণের উপর গুরুত্ব আরোপ করেন। কৃষি ঋণ বিতরণের লক্ষমাত্রা শতভাগ অর্জনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। তিনি মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষে কাজ করার নির্দেশ দেন।
সম্মেলনে ১৪ জন ব্যবস্থাপক ও ৪০ জন মাঠ কর্মী উপস্থিত ছিলেন।
সন্মেলনে জানানো হয়, গত অর্থ বছরে ৬৪ কোটি টাকা ঋন বিতরণ করা হয়। যার আদায় হয়েছে শতভাগ। এবার ৮২ কোটি টাকা ঋনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। যার মধ্যে ৫৫ কোটি টাকা কৃষি ঋণ ও ২৭ কোটি টাকা ব্যবসায়িক ঋণ।




