Uncategorized

মানিকগঞ্জ উদীচীর সম্মেলনে মামুন সভাপতি সুইট সাধারণ সম্পাদক

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “শ্রেণীভেদ ভাঙি,শোষিতের রোষে,সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মানিকগঞ্জ জেলা কমিটি আজ তার জেলা কার্যালয়ে চতুর্দশ জেলা সম্মেলনের আয়োজন করেন। জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে উদ্ভোদনী পর্ব শুরু হয়।

অনুষ্ঠানে উদ্ভোদনী পর্বের আলোচনা সভায় সংগঠনের সভাপতি কাজী লুৎফর নাহার শিউলির সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমান মামুন এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্ভোদন ও বক্তৃতা করেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড.গোলাম মহিউদ্দিন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড জামশেদ আনোয়ার তপন। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড আজাহারুল ইসলাম আরজু, মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, উদীচী কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাইদুর রহমান বয়াতি, উদীচী কেন্দ্রীয় কমিটির সংগীত বিষয়ক সম্পাদক সুরাইয়া পারভীন, উদীচী জেলা শাখার শাখার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এ্যাড. দিপক কুমার ঘোষ, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল হোসেন কচি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড অধ্যাপক আবুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার,জাসদের সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল খান প্রমুখ। আলোচনা সভা ও দুপুরের বিরতির পর কাউন্সিল অধিবেশনে বিষয় নির্বাচনী কমিটির সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড জামশেদ আনোয়ার তপন নতুন কমিটি ঘোষণা করেন। নির্বাচিতরা হলেন- মোস্তাফিজুর রহমান মামুন সভাপতি, আরাফাত ইসলাম সুইট সাধারণ সম্পাদক ও এম আর লিটন কে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি আগামী দুই বছরের জন্য গঠন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button