Uncategorized

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রটিসিধি, মানিকগঞ্জ: স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। গতকাল দুপুরে মানিকগঞ্জ সিটি ড্রীমি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফ ফেরদৌসের সভাপতিত্বে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এ্যাডভোকেট মোখসেদুর রহমান,সহ-সভাপতি আব্দুল বাতেন, সহ-সভাপতি আতাউর রহমান ভুইয়া ফরিদ,দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা,বিএনপি নেতা কাজী রায়হান উদ্দিন টুকু প্রমুখ
বক্তরা এসময় মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে সরকার বিরোধী সকল প্রকার আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার পাশাপাশি দলকে আরো সু-সংগঠিত করার আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button