মানিকগঞ্জে সদর বিএনপির সভা অনুষ্ঠিত

আজ ০৮/০২/২২ইংরেজি মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ সদর উপজেলা শাখার কার্যকরী কমিটির এক সভা জেলা বিএনপির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মুন্নু সিটি, মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি জনাব ফজলুল হক।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহ সভাপতি ইন্জিনিয়ার আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরু, কার্যকরী সদস্য এড,সাইফ উদ্দিন ফিরোজ,সামছুল রহমান, আনিস মোল্লা, ফজলুল হক, জবেদ আলী, নজরুল ইসলাম, সাগর আহমেদ সাবু, আবদুল মালেক, সাইদুর রহমান, শহীদুল ইসলাম শিকদার, আবুল বাসার বাদশা, শহীদুল্লাহ্ কায়ছার, শরীফুল ইসলাম বাবুল, আবু তাহের মিঠু প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড, আ,ফ,ম,নুরতাজ আলম বাহার, গোলাম আবেদিন কায়ছার, দপ্তর সম্পাদক এড, আরিফ হোসেন লিটন, প্রচার সম্পাদক শামীম আল মামুন।
সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন এবং জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সুন্দর ও সাহসিকার সাথে নেতৃত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। আগামীতে সদর উপজেলা বিএনপির যেকোন আন্দোলনে সংগ্রামে ইউনিয়ন বিএনপির নেতারা উপস্থিত থেকে জাপিয়ে পড়বে ঘোষণা দেন।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভুইঁয়া হাবু ও সহ সভাপতি জালাল উদ্দীন। দাপ্তরিক কাজে সাহায্য করেন ডাঃ আব্দুল জলীল।
বিজ্ঞপ্তি




