Uncategorized

মানিকগঞ্জে যমুনার চরাঞ্চলে বিশেষ অভিযান : আটক ৫, জনমনে স্বস্তি

মানিকগঞ্জ প্রতিনিধি ॥ মানিকগঞ্জের পদ্মা-যমুনা বেষ্টিত শিবালয় উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকদিয়ায় পুলিশের বিশেষ অভিযানে চোরাই সন্দেহে ১৫টি গরু, দুটি মোটরসাইকেল উদ্ধারসহ ৫ দুস্কৃতকারীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে পরিচালিত এ অভিযানে পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান বিপিএম নেতৃত্বে ছিলেন। অভিযানে পুলিশের শতাধিক সদস্য অংশ নেয়। আকস্মিক এ অভিযানে চরাঞ্চলের সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
জানা গেছে, উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকদিয়া, মধ্যনগর, ত্রিশুন্ডী ও চরশিবালয় এলাকায় দুস্কৃতিকারীরা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে। স্থানীয় চিহ্নিত কিছু অসাধু ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয়ে দুস্কৃতিকারী এ চক্র দেশের বিভিন্ন স্থানে নানা অপকর্ম শেষে এ চরাঞ্চলে আশ্রয় নেয়। এমন অভিযোগের প্রেক্ষিতে মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান বৃহস্পতিবার ভোরের সূর্য উঠার আগে এ চরাঞ্চলে অভিযান চালায়। স্থানীয়দের সহায়তায় চোরাই সন্দেহে ১৫টি গরু, দু’টি মটরসাইকেল উদ্ধারসহ ৫ যুবককে আটক করে।
আটককৃতরা হচ্ছে পার্শ্ববর্তী পাবনা জেলার চিহ্নিত দুস্কৃতিকারী সোনাই মিয়া, আলোকদিয়া চরের আলতাফ মোল্লার পুত্র সোহেল, জুলহাসের পুত্র আলমাস, সালাম মোল্লার পুত্র মিন্টু ও তার সহদর সাদ্দাম। আটককৃত প্রত্যেকের বয়স ২০ থেকে ২৫-এর মধ্যে। এদের বিরুদ্ধে স্থানীয়ভাবে নানা অভিযোগ রয়েছে।
শিবালয় থানা পুলিশ জানায়, আসন্ন কুরবানী ঈদ সামনে রেখে এসব চরাঞ্চলে দুস্কৃতকারীরা নিরাপদ ভেবে আশ্রয় নেয়। অভিযান টের পেয়ে চিহ্নিতরা সটকে পড়ে।
মানিকগঞ্জের পদ্মা-যমুনা বেষ্টিত শিবালয় উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকদিয়ায় পুলিশের বিশেষ অভিযানে চোরাই সন্দেহে ১৫টি গরু, দুটি মোটরসাইকেল উদ্ধারসহ ৫ দুস্কৃতকারীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়। আজ বৃহস্পতিবার ভোর পরিচালিত এ অভিযানে পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান বিপিএম নেতৃত্বে ছিলেন। অভিযানে পুলিশের শতাধিক সদস্য অংশ নেয়। আকস্মিক এ অভিযানে চরাঞ্চলের সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। জানা গেছে, উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকদিয়া, মধ্যনগর, ত্রিশুন্ডী ও চরশিবালয় এলাকায় দুস্কৃতিকারীরা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে। স্থানীয় চিহ্নিত কিছু অসাধু ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয়ে দুস্কৃতিকারী এ চক্র দেশের বিভিন্ন স্থানে নানা অপকর্ম শেষে এ চরাঞ্চলে আশ্রয় নেয়। এমন অভিযোগের প্রেক্ষিতে মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান বৃহস্পতিবার ভোরের সূর্য উঠার আগে এ চরাঞ্চলে অভিযান চালায়। স্থানীয়দের সহায়তায় চোরাই সন্দেহে ১৫টি গরু, দু’টি মটরসাইকেল উদ্ধারসহ ৫ যুবককে আটক করে। আটককৃতরা হচ্ছে পার্শ্ববর্তী পাবনা জেলার চিহ্নিত দুস্কৃতিকারী সোনাই মিয়া, আলোকদিয়া চরের আলতাফ মোল্লার পুত্র সোহেল, জুলহাসের পুত্র আলমাস, সালাম মোল্লার পুত্র মিন্টু ও তার সহদর সাদ্দাম। আটককৃত প্রত্যেকের বয়স ২০ থেকে ২৫-এর মধ্যে। এদের বিরুদ্ধে স্থানীয়ভাবে নানা অভিযোগ রয়েছে। শিবালয় থানা পুলিশ জানায়, আসন্ন কুরবানী ঈদ সামনে রেখে এসব চরাঞ্চলে দুস্কৃতকারীরা নিরাপদ ভেবে আশ্রয় নেয়। অভিযান টের পেয়ে চিহ্নিতরা সটকে পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button