মানিকগঞ্জে মোটর সাইকেল চোর চক্রের প্রধান হোতা মাসুদ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জে মোটর সাইকেল চোর চক্রের প্রধান মাসুদ সরকার(২০)কে গ্রেফতার করেছে মানিকগঞ্জ থানা পুলিশ । শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান,মানিকগঞ্জ ‘ল’একাডেমি মার্কেটের ওয়ালিদ মটরস মোটরসাইকেল শো-রুমে শনিবার মধ্যরাতে চোর ঢোকে। চোরচক্র শো-রুম হতে নতুন মোটরসাইকেল, গাড়ির কাগজপত্র, দামী মেশিনারিজসহ পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এএসআই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা জানালেন, রাত্রীকালিন রাউন্ড/ডিউটি তদারকি কালে ওয়াকিটকি সেটে মোটর সাইকেট চুরির বিষয়টি অবগত হয়ে, রাত পৌনে ২টার দিকে
খালপাড় এলাকার জনৈক খুশব আলমের বনশ্রী ভিলার চিলে কোঠায় রক্ষিত বেতের আলমারির ভিতর লুকিয়ে থাকা চোরচক্রের প্রধান মোঃ মাসুদ সরকার(২০)কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চোরাই মোটরসাইকেলসহ হাউজব্রেকিং টুলস, মোটরসাইকেল পার্টস, বিভিন্ন মোটরসাইকেলের চাবি উদ্ধার করা হয়। শহীদ স্মরণী সড়কে আসামীর কাছ থেকে উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়।
ওসি রকিবুজ্জামান আরো জানান,উক্ত ঘটনায় শো-রুমের মালিক মোঃ আওলাদ হোসেন বাদি হয়ে মানিকগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পলাতক আসামীদের গ্রেফতার করার জন্য থানা পুলিশ অভিযানে তৎপর রয়েছে।




