মানিকগঞ্জে মাদক নির্মুলে পথে’র মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি : মাদকাসক্তি তথ্য সহায়তা ও পুনর্বাসন নিবাস ’পথ’র যুগপুর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড ট্রাফিক পয়েন্টে মাদক বিরোধী এক মানববন্ধন ও পথ সভা করা হয়। বক্তারা, পারিবারিক ও সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে নেশামুক্ত সমাজ গড়ে তুলতে পরিবারের কর্তাব্যক্তিসহ সমাজের সকল শ্রেনী ও পেশার মানুষকে ভূমিকা রাখার আহ্বান জানান।
মানিকগঞ্জে বৃহস্পতিবার মাদক বিরোধী এক মানববন্ধন ও পথ সভায় বক্তারা বলেছেন, সমাজের রন্ধে রন্ধে মাদক প্রবেশ করেছে।মাদকের ভয়াবহ আগ্রাসী থাবায় যুব সমাজ আজ ধ্বংশের দ্বারপ্রান্তে উপনীত। মাদকের বিরুদ্ধে এখনই সোচ্চার হতে হবে। দেশের মানুষকে এ বাপারে সজাগ থেকে কাজ করতে হবে।
মাদকাসক্তি তথ্য সহায়তা ও পুনর্বাসন নিবাস ’পথ’র যুগপুর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড ট্রাফিক পয়েন্টে এই কর্মসূচীর অনুষ্ঠিত হয়। এতে মাদকাসক্ত সুস্থ্যতাপ্রাপ্ত ব্যক্তি, বিভিন্ন সংগঠনের যুব সমাজসহ গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।
পথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা. সিদ্ধেশ^র মজুমদার, জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক দিলীপ কুমার দেবনাথ, মাদকাসক্তি তথ্য সহায়তা ও পুনর্বাসন নিবাসের সভাপতি কামরুদ্দিন আহমেদ জাকির, পথের পরিচালক মাহমুদুর রহমান খান মামুন, উপ-পরিচালক মোঃ নাছির উদ্দিন প্রমুখ।
বক্তারা, পারিবারিক ও সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে নেশামুক্ত সমাজ গড়ে তুলতে পরিবারের কর্তাব্যক্তিসহ সমাজের সকল শ্রেনী ও পেশার মানুষকে ভূমিকা রাখার আহ্বান জানান। এ ক্ষেত্রে দেশজুড়ে একযোগে পুলিশি সাঁড়াশি অভিযান পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
এ সময় বক্তারা মাদক নিয়ন্ত্রন, নিরাময় ও মাদকসেবীদের পুনর্বাসনসহ তথ্য সহায়তার বিষয়ে ’পথ’র ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।##




