Uncategorized

মানিকগঞ্জে ভোট কারচুপির অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

মানিকগঞ্জ প্রতিনিধি : চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নে কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী মো: শাহজাহান আলী। মঙ্গলবার সকাল ১১ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলীর অভিযোগ, ভোটের দিন নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রউফ, নির্বাচনী এজেন্ট আব্দুল হক, প্রার্থীর ছেলে জুবায়ের আহম্মেদ ওই এলাকার পুলিশ ও প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় প্রকাশ্যে নৌকা প্রতীকে জাল ভোট দিয়েছেন। এছাড়া বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা না করেই তড়িঘড়ি করে ফল প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তিনি আরো বলেন, ভোট কারচুপির বিষয়ে রিটানিং কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েও কোনো বিচার পাননি। প্রশাসনের কাছে তিনি নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button